ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

পুলিশ বলছে, ঢাকামুখী প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে চলছিল। এক পর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়।  

মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে বলে হাসাড়া হাইওয়ে পুলিশ স্টেশনের ওসি আব্দুল কাদের জিলানী জানান।

নিহতদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ। তাদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় বিকট শব্দ হয় এবং গাড়িটি উল্টে গিয়ে ছিটকে পড়ে।

ওই গাড়িতে চারজনই ছিলেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

আপডেট সময় : ০২:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫