ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

উত্তরবঙ্গের রেলপথ আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পর এবার উত্তরবঙ্গের রেলপথ আটকে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষের আশঙ্কা, অবরোধের কারণে ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটতে পারে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন তারা। সকাল ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে গত রবিবার (১০ আগস্ট) হাটিকুমরুল গোলচত্বরে এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। ওই দিন ৪৮ ঘণ্টার সময় দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। সরকার থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। সময় শেষ হওয়ায় আজ  সকালে উল্লাপাড়া স্টেশনে শিক্ষার্থীরা অবস্থন নিয়ে রেলপথ অবরোধ করেন। দ্রুত স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস সকাল ৯টা ৩৯ মিনিটে, চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস সকাল ১১টা ২৮ মিনিটে এবং ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস দুপুর ১টা ৪৭ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। অবরোধের কারণে ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটতে পারে।

তিনি জানান, আপাতত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক তপন ঘোষ জানান, জামতৈল স্টেশনে ধূমকেতু এক্সপ্রেস ও রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়েছে। অন্যান্য স্টেশনেও আরো ট্রেন আটকে থাকতে পারে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরবঙ্গের রেলপথ আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ১২:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫