ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নিষিদ্ধ আ.লীগ নেতাদের নিয়ে ওসি-ডিসি-ইউএনও’র সভা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে গোসাইরহাট উপজেলা প্রশাসন। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকও। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) সানিয়া বিনতে আফজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম। উপস্থিত ছিলেন— গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অংশ নেন— আওয়ামী লীগের উপজেলার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসির উদ্দিন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আলাওলপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. ওসমান বেপারী।

উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক খান বলেন, উপজেলা প্রশাসনের আহ্বানে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান হিসেবে তারা মতিবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও সামন্তসার, নলমূড়ি ইউনিয়নসহ বেশিরভাগ চেয়ারম্যান আওয়ামী লীগের। এখনো তারা বিভিন্ন আইনশৃঙ্খলা মিটিংসহ প্রশাসনের মিটিংয়ে উপস্থিত থাকেন।

এ বিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইউএনও সানিয়া বিনতে আফজল মোবাইলে বলেন, ইউনিয়ন চেয়ারম্যান হওয়ায় তারা আলোচনা সভায় এসেছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ আ.লীগ নেতাদের নিয়ে ওসি-ডিসি-ইউএনও’র সভা

আপডেট সময় : ১১:২৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫