ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে নিহত ২ শিক্ষার্থীর কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধস্তের ঘটনায় নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও আয়মানের কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে প্রথমে ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি মাঝিকান্দি গ্রামের নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীমের কবরে ও পরবর্তীতে নারায়ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের নিহত আরেক শিক্ষার্থী আয়মানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।

জানা যায়, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধস্তের ঘটনায় গত সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম। একই ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান। তাদের দুজনের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। এ ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর কবরে শ্রদ্ধাঞ্জলি জানায় বাংলাদেশ বিমানবাহিনী। এ সময় পরিবার দুইটির পাশে সব সময় থাকার আশ্বাস দেন বাহিনীর উইং কমান্ডার আল-আমিন।

বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার আল-আমিন বলেন, আমাদের সামরিক বাহিনীর কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারাই নিহত হয়েছেন তাদের পর্যায়ক্রমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। আমাদের বাহিনীর কেউ মারা গেলে তাদের পরিবারের পাশে যেভাবে আমাদের বাহিনী থাকে ঠিক একইভাবে এই ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারের পাশে আমরা সব সময় থাকবো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

শরীয়তপুরে নিহত ২ শিক্ষার্থীর কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

আপডেট সময় : ০৬:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫