ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

লালমনিরহাটে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। তবে ট্রেনটিতে যাত্রী না থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর বুড়িমারীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ওয়ার্কশেডের পাশে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়ার্কশেডের দিকে যাচ্ছিল। এ সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। তখন দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে যাত্রীহীন লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয় এবং রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর লালমনিরহাট বুড়িমারী রেলরুটে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটিও ঘটনাস্থলে আটকা পড়েছে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা বেনজির আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

আপডেট সময় : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫