ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫ শতাধিক বন্দি এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে পাঁচ শতাধিক এখনো পলাতক বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।

তিনি বলেছেন, “ওই সময়ে পালিয়ে যাওয়া অনেকে ভুল বুঝতে পেরে ফিরে এসেছে; একটি বড় অংশকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো পলাতক রয়েছে পাঁচ শতাধিক।”

বুধবার বিকালে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব জানান সৈয়দ মোতাহের হোসেন।

তিনি বলেন, “এছাড়া কারাগার থেকে লুট হওয়া অনেক অস্ত্রও উদ্ধার করা হয়েছে। যেগুলো উদ্ধার হয়নি, সেসব অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।”

কারাগারে অন্য যেকোনো সময়ের তুলনায় এই মুহূর্তে বন্দির সংখ্যা কম জানিয়ে তিনি বলেন, “তবে সম্প্রসারণ কার্যক্রম শেষ হলে কারাগারের ধারণ ক্ষমতা বাড়বে।”

এছাড়া কারাগারে বন্দিদের খাবারের তালিকায় আমিষের পরিমাণ বাড়ানোর প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক।

এর আগে তিনি জামালপুর জেলা কারাগারে পৌঁছলে কারারক্ষীরা তাকে গার্ড অব অনার দেন।

পরে কারাগার পরিদর্শনের সময় তার সঙ্গে ময়মনসিংহ কারাগারের উপ মহাপরিদর্শক মোছা. জাহানারা বেগম, সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলার শাহ আলম ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

৫ শতাধিক বন্দি এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

আপডেট সময় : ০৪:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪