ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলে হত্যার বিচার দাবিতে মামলা করেছি, কিন্তু পুলিশ আসামি ধরছে না, অভিযোগ করে বাবা কান্নায় ভেঙ্গে পরেন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্য নেতারা মতবিনিময়ে অংশ নেন। এসমময় জুলাই গণঅভ্যুত্থানের ও ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ হওয়া পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় শহীদ পরিবারের সদস্যরাও তাদের বক্তব্য তুলে ধরেন।

শহীদ হোসাইনের মা মালেকা বেগম বলেন, আমার ছেলে হত্যার বিচারের দাবিতে মামলা করেছি। কিন্তু পুলিশ আসামি ধরছে না। আমার ছেলে হত্যার বিচার চাই। নাহিদের সহযোগিতা চেয়েছি। তিনি আশ্বস্ত করেছেন।
আশুলিয়ায় শহীদ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর গ্রামের তানজিল মাহমুদ সুজয়ের বোন ইশরাত জাহান এ্যানি বলেন, আমার ভাই নেই। নাহিদ ভাইকে আমরা ভাইয়ের মতো দেখি। উনি আমার ভাইয়ের সহযোদ্ধা। আমরা আমার ভাইয়ের হত্যা বিচার দেখতে চাই।
এনসিপির নেতারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কাউতলী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করবেন। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুরে পৌর মুক্তমঞ্চ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হবে। পরে তারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন।
আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

ছেলে হত্যার বিচার দাবিতে মামলা করেছি, কিন্তু পুলিশ আসামি ধরছে না, অভিযোগ করে বাবা কান্নায় ভেঙ্গে পরেন

আপডেট সময় : ০১:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫