ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চাঁদাবাজির মামলায়  রাজবাড়ীতে বিএনপি নেতা গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেফতার করেছে।

তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের সেনা সদস্যদের একটি দল অভিযান চালিয়ে রাজবাড়ী শহর এলাকা থেকে গ্রেফতার করে।

এলাকাবাসী জানিয়েছেন, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর রফিকুল ইসলাম বাচ্চু এলাকায় চাঁদাবাজি, মারধর সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। তার হাতে সাংবাদিক সমীর কান্তি বিশ্বাসসহ অনেক নিরীহ লোক লাঞ্ছিত হয়। 

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওমর ফারুক নামে একজন ভুক্তভোগীর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় সেনাবাহিনী রফিকুল ইসলাম বাচ্চুকে রাজবাড়ী শহর এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর সহ আরও ৩টি মামলা রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির মামলায়  রাজবাড়ীতে বিএনপি নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪