ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করেই ছাড়ব: নাহিদ ইসলাম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও অহিংস। তবে যদি কোনো সন্ত্রাসী বা ফ্যাসিস্ট শক্তি আমাদের দিকে এগিয়ে আসে, তাহলে আমরা লাঠি হাতে গণপ্রতিরোধ গড়ে তুলতে পিছপা হব না। ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র গোপালগঞ্জ—আর গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করেই ছাড়ব।’

তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির ওপর হামলার ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি না করে অবিলম্বে ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা বিচারবহির্ভূত হত্যা চাই না। কিন্তু প্রশাসনের ছত্রচ্ছায়ায় থাকা ফ্যাসিস্টদের কারণে সন্ত্রাসীরা গ্রেফতার হয়েও মুক্তি পেয়ে যাচ্ছে।

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠার নামে যারা ষড়যন্ত্র করছে, তাদের সতর্ক করে দিচ্ছি—গোপালগঞ্জে লাল মার্চ করে মুজিববাদ মুক্ত করেই ঘরে ফিরব।

নাহিদ ইসলাম আরও বলেন, পদযাত্রা চলছে, চলবেই। আগামী ৩ আগস্টের মধ্যে এই পদযাত্রা সম্পন্ন করে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই সনদ’ দাবিতে কর্মসূচি পালন করা হবে।

জুলাই পদযাত্রার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে এক জনসভা আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এর আগে, বুধবার গোপালগঞ্জে পদযাত্রায় নিষিদ্ধ আওয়ামী লীগের’ হামলা ও পরবর্তী সহিংসতার প্রেক্ষাপটে ফরিদপুরের আজকের জনসভা ভিন্ন মাত্রা পায়। সমাবেশস্থলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। জনসভাকে ঘিরে শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ডের পাশাপাশি সেনা টহল জোরদার করা হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করেই ছাড়ব: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৬:০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫