ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘কেউ যদি ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না’

মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা ও খুলনায় যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সাধারণ জনগণ ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে, বিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে বিক্ষোভকারীরা প্রেসক্লাবের সামনে যান।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার মুখপাত্র হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক মাহাদি রাকিবুল ইসলাম, এনসিপির নেতা আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী তাহসিন আতিয়ার বিন তামিম প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যার পর তার মরদেহের ওপর বর্বর নৃত্য করেছে। এটা আইয়্যামে জাহেলিয়াতের চিত্র। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বক্তারা আরও বলেন, স্বাধীন বাংলাদেশের বুকে চব্বিশ একটি ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে। এই বাংলায় আবার কেউ যদি অতীতের মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, তবে বাংলার ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না। মধ্যযুগীয় কায়দায় এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

তারেক রহমানকে উদ্দেশ করে বক্তারা বলেন, আপনার দলকে আপনি সামলান। আওয়ামী লীগের পথ অনুসরণ করবেন না। যদি করেন তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে।

এ সময় বক্তারা খুলনায় যুবদল নেতার হত্যারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, যুগ্ম সদস্য সচিব সাঈদুজ্জামান সাকিব, ইসলামী আন্দোলন রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল আলীমসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নের্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘কেউ যদি ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না’

আপডেট সময় : ০১:১২:২১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫