চট্টগ্রামের জামালখানে ইউরেকা নামে একটি বহুতল ভবনে আগুন ।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে এগারোটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আতঙ্কে ভবন ছাড়ছেন বাসিন্দারা৷ তবে ফায়ার সার্ভিসের কোনো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও এখনও নির্বাপণের কাজ শুরু করতে পারেনি৷
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউরেকা ভবনের আট তলার একটি ফ্ল্যাট থেকে তলায় ধোঁয়ার কুন্ডলি বের হচ্ছে। ধারণা করা হচ্ছে ওই ফ্ল্যাটের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে৷ তবে তা নিশ্চিত হওয়া যায়নি৷
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আমার দেশকে জানানো হয়, জামাল খনে আগুন লাগার ঘটনা তারা শুনেছেন৷ সেখানে দুটি ইউনিট পাঠানো হচ্ছে।
চেতনায়২৪ ডেস্ক : 




































