ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

হিমছড়ি সৈকতে ভেসে গেল চবির ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

কক্সবাজারে হিমছড়ি সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৬টার দিকে হিমছড়ি সৈকতে নৌকা নিয়ে সাগরে নামেন তারা।

সকাল ৯টার দিকে তাদের নিখোঁজ হওয়ার খবর আসে।

বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইব কালের কণ্ঠকে এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল সোমবার বিভাগের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর আসিফ আহমেদ, অরিত্র হাসান, সাদমান রহমান সাবাবসহ পাঁচ বন্ধু কক্সবাজারে ঘুরতে যান। আসিফ ও অরিত্র বগুড়া এবং সাবাব ঢাকার মিপুরের বাসিন্দা।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হিমছড়ি সৈকতে সাবাবের মরদেহ পাওয়া যায়। বাকি দুই শিক্ষার্থী এখনো নিখোঁজ। তাদের উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভির মোহাম্মদ হায়দার আরিফ কালের কণ্ঠকে বলেন, সকাল ৯টার দিকে খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করি।

স্রোত প্রবল থাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। আমি ও বিভাগীয় কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে থাকা দুই শিক্ষার্থী যেন একা না থাকে, সে জন্য তাদের বিভাগীয় সিনিয়রদেরও পাঠানো হয়েছে।

নিহত ও নিখোঁজ তিন শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের ফরহাদ হলে একই কক্ষে থাকতেন। তাদের মৌখিক পরীক্ষা এখনো বাকি ছিল, যা আগামী ১০ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কয়েক দিন পরই তারা দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছিলেন—কিন্তু এ দুর্ঘটনা তাদের সেই স্বপ্ন ছিনিয়ে নিল।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হিমছড়ি সৈকতে ভেসে গেল চবির ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫