ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী বাবা-ছেলে নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে মহাসড়কের সলঙ্গার চড়িয়া মধ্যপাড়ার নুর জাহান হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা ইউনিয়নের পুরনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল মান্নান তার দুই ছেলেকে নিয়ে নিজস্ব অটোরিকশাযোগে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। মহাসড়কের সলঙ্গা চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়ক খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি দিয়ে যাচ্ছিল।

এ সময় হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার মারা যায়। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও নিহতদের উদ্ধার করে হাইওয়ে থানার নিয়ে আসেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী বাবা-ছেলে নিহত

আপডেট সময় : ১১:২২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫