ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

বিদেশি পিস্তলসহ গ্রেফতার যুবদল নেতা

চুয়াডাঙ্গায় বিদেশি অস্ত্রসহ লিমন আলী (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার (২১ জুন) ভোর ৫টার দিকে শহরের এতিমখানা রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া লিমন ওই এলাকার মো. আবুল হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে লিমনের বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এ সময় তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল,  একটি ম্যাগাজিন, একটি অ্যামুনিশন, পাঁচটি মোবাইল, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি ও একটি রামদা জব্দ করা হয়। অস্ত্র আইনে লিমনের বিরুদ্ধে মামলা দিয়ে ভোর সাড়ে ৫টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান বলেন, ‘দলের মধ্যে গুটি কয়েকটি মানুষ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলের দুর্নাম করতে এ ধরণের কর্মকাণ্ড করছে। এসব খারাপ প্রকৃতি লোককে দল থেকে বহিষ্কার করা প্রয়োজন।’

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, ‘লিমনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

বিদেশি পিস্তলসহ গ্রেফতার যুবদল নেতা

আপডেট সময় : ০১:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫