ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ছাত্রদলের বিরুদ্ধে ৩ সমন্বয়ককে মারধরের অভিযোগ

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধি ও দুই সমন্বয়ককে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার সকালে ফেনী মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

আহতরা হলেন, আবদুল্লাহ আল মাহফুজ, সালমান হোসেন ও নাদিয়া আক্তার খুশি। ভুক্তভোগীদের দাবি, এ হামলায় জড়িত ফেনী কলেজ ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও তার সহযোগীরা।

আহত সালমান জানান, হাসপাতালে একজন রোগীকে দেখে ফিরছিলেন তারা। ওই সময় জিল্লুরের নেতৃত্বে ছাত্রদলের ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘কয়েকদিন আগে হামলাকারী ছাত্রদল নেতা জিল্লুরের বিরুদ্ধে চাঁদাবাজির খবর প্রকাশের পর এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছিল। এরপরও অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। ফেনীর প্রশাসন এবং কেন্দ্রীয় ছাত্রদল এ ব্যাপারে কী পদক্ষেপ নেয়, তা আমরা দেখতে চাই। পুরোনো সহিংসতার সংস্কৃতি আমরা আর ফিরতে দেব না।’

অভিযোগের বিষয়ে জিল্লুর হামলার কথা অস্বীকার করে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্ররা নিজেদের মধ্যকার মারামারির ঘটনার দায় আমাদের ওপর চাপাচ্ছে।’

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল ফেনীর একটি স্থানীয় দৈনিকে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে খবর প্রকাশিত হয়। এরপর জিল্লুর ওই পত্রিকার প্রধান প্রতিবেদককে কল দিয়ে হত্যার হুমকি দেন।  চাঁদাবাজির ঘটনা ও সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় গত ৪ মে জিল্লুরের ছাত্রদলের পদ স্থগিত করা হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রদলের বিরুদ্ধে ৩ সমন্বয়ককে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৪:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫