ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ব্যবসায়ীকে হাত-পায়ের রগ কেটে হত্যা

  • শরীয়তপুর
  • আপডেট সময় : ১০:১৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে রাসেল সরদার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীকে হাতপায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ডামুড্যার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকার একটি সেলুনে তার ওপর হামলা করা হয়। নিহত রাসেল সরদার ওই এলাকার ইসহাক সরদারের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, গতকাল শুক্রবার ইসলামপুরের ভাঙ্গাব্রিজ এলাকার একটি সেলুনে যান রাসেল সরদার। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবের নেতৃত্বে সাইফুল মাদবরসহ ১০ থেকে ১২ জন হঠাৎ করে রাসেল সরদারের ওপর হামলা চালায়। হামলার সময় তাকে এলোপাতাড়ি কোপানো হলে তার হাত-পায়ের রগ কেটে যায়। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। পরে শনিবার ভোররাতে ঢাকার  জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাসেল সরদার। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসলামপুর এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত রাসেল সরদারের ভাবি সীমা আক্তার বলেন, আমার দেবরকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। ছোট ছোট দুটি বাচ্চাকে এতিম করেছে তারা। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

রাসেল সরদারের বোন ইয়াসমিন বলেন, আমার ভাইকে ওরা মেরে ফেলল। আমার ভাই তো কারো কখনো ক্ষতি করেনি। তাহলে কেন আমি ভাই হারা হলাম। খুনিদের কঠিন বিচার চাই।

এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। কেউ অভিযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মাছ ব্যবসায়ীকে হাত-পায়ের রগ কেটে হত্যা

আপডেট সময় : ১০:১৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪