ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের দুর্গম পাহাড়ী এলাকায় পানি সরবরাহের জন্য বিজিবির উদ্যোগে পাইপ বিতরণ

বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ বান্দরবান—রাঙ্গামাটি সীমান্তের রুমার অত্যন্ত গহীন ও দুর্গম অঞ্চলে অবস্থিত দোপানীছড়া পাড়ায় বসবাসরত জনগোষ্ঠির জন্য সুপেয় পানি সরবরাহের জন্য ১ হাজার ফুট পানির পাইপ বিতরণ করেছে বিজিবি।

১১ এপ্রিল বিজিবি্#৩৯;র রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধীনস্থ দোপানীছড়া বিওপির কমান্ডার ক্যাপ্টেন সামীন আবিদ শান্ত দোপানীছড়া পাড়ার কারবারীর নিকট পানির পাইপ হস্তান্তর করেন।

এসময় রুমা ব্যাটালিয়ন এর বিজিবির জুনিয়র কর্মকর্তা ও সৈনিক এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মূলত, বিজিবির রুমা ব্যাটালিয়ান সদর থেকে ৪৫ কিলোমিটার দুরবর্তী দুর্গম দোপানিছড়া পাড়ায় বসবাসরত জনগোষ্ঠি দীর্ঘদিন যাবত সুপেয় পানির অভাবে ভুগছিল।

গত ২২ জানুয়ারি বিজিবি্#৩৯;র বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান দোপানীছড়া বিওপি পরিদর্শনকালে স্থানীয় জনগোষ্ঠী তাদের সুপেয় পানির অভাবের কথা তুলে ধরেন এবং এ সমস্যা দুরীকরণের জন্য পাড়ার কারবারী সেক্টর কমান্ডারের নিকট ১০০০ ফুট পানির পাইপ সরবরাহের জন্য আবেদন করেন।

পাহাড়ী জনগোষ্ঠীর এ মানবিক আবেদনে সাড়া দিয়ে সেক্টর কমান্ডার তাদের সুপেয় পানির ব্যবস্থাকরণের আশ্বাস প্রদান করেন। এরই ধারাবাহিকতায় বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর উদ্যোগে আজ দুর্গম দোপানিছড়া পাড়ার পাহাড়ী জনগোষ্ঠীর কাছে ১ হাজার ফুট পানির পাইপ হস্তান্তর করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বান্দরবানের দুর্গম পাহাড়ী এলাকায় পানি সরবরাহের জন্য বিজিবির উদ্যোগে পাইপ বিতরণ

আপডেট সময় : ১১:০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫