ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রাকের সঙ্গে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

রাজশাহীর খড়খড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। তবে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে, রাজশাহী-নাটোর বাইপাস সড়কের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নাসিম, জুয়েল ও মিজানুর রহমান। তারা সকলেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন জামায়াতের কর্মী।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর প্রায় ৯০ জন নেতাকর্মী ও সমর্থক দুটি বাসে করে শিক্ষা সফরের উদ্দেশে রওনা হয়েছিলেন। তাদের গন্তব্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু ও কিছু প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত।

রাত ১২টার দিকে তারা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ করে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষ ঘটে। এতে একটি বাস উল্টে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায় এবং আরেকটি বাস সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। দুর্ঘটনার শব্দে এলাকাবাসী ছুটে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাসপাতালে নেওয়ার পর রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসিম ও জুয়েল নামের দুইজন। পরদিন সোমবার সকালে মিজানুর রহমান নামের আরও একজনের মৃত্যু হয়। নিহত তিনজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের বাসিন্দা এবং জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন।

জামায়াতের নেতারা জানান, চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে শিক্ষা সফরের আয়োজন করা হয়। দুটি বাস ভাড়া করে নেতাকর্মীরা রওনা দেন। সফরে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং পিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লাসহ দেশের বিভিন্ন জেলায় আরও কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত করার ইচ্ছা ছিল তাদের। সফরে যাওয়ার পথেই রাজশাহীতে তাদের বাস দুটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। সংঘর্ষে একটি বাস সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। আরেকটি বাসের সাথেও মুখোমুখী ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি ও জামায়াত নেতা জসিম উদ্দিন সরকার বলেন, আমাদের দুটি বাসে প্রায় ৯০ জন নেতাকর্মী ছিলেন, যারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত। তারা শিক্ষা সফরের অংশ হিসেবে প্রয়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ কয়েকজন নেতার কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু পথেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় দুজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা সকলের সুস্থতা ও নিহতদের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।

এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের লিডার আরিফুল ইসলাম বলেন, ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

এবিষয়ে রাজশাহী মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, গতকাল রাতে ট্রাক ও বাসের সংঘর্ষের ধটনায় ঘটনা ৩ জন মারা গেছেন। এই ঘটনায় অহত রয়েছে অনেকেই। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

রাজশাহীতে ট্রাকের সঙ্গে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় : ১১:০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫