ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা এবং বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরের জন্য খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে সেভেন ফিল্ড এ্যাম্বুলেন্স প্রশিক্ষণ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা বিতরন করেন বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান। এসময় অন্যান্যদের মধ্যে জিথ্রিআই ক্যাপ্টেন ইশতিয়াক মোহাম্মদ ইরফান আলীসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী হিসেবে চাল, তেল, ডাল, আলু, পিয়াজ এবং মসজিদের ইমামকে একটি বাইসাইকেল, মাদ্রাসার জন্য একটি আলমিরা, ঘর তৈরির জন্য ১০ বান ঢেউটিন এবং ৪টি সেলাই মেশিন বিতরণসহ হিন্দু সম্প্রদায়ের বাসন্তী পূজা উদ্যাপনের জন্য নগদ বিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

মানবিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথি বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, জনবৈচিত্র এবং বৈচিত্রময় সংস্কৃতিতে সমৃদ্ধ বান্দরবান জেলা। এ জেলায় বিভিন্ন জাতি, বর্ণ ও ধর্মের মানুষের বসবাস। তিনি আরও বলেন, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য ৫ দশকেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বন্ধু হিসেবে যেকোনো দুর্যোগে পাশে থেকেছে। তারই অংশ হিসেবে বান্দরবান রিজিয়ন কর্তৃক দুস্থ ও অসহায়দেরকে মানবিক সহায়তা প্রদান করা হয়। এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

আপডেট সময় : ১২:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫