ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

ফরিদপুরে মুক্তার হোসেন (৫৫) নামে এক কৃষকের মরদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে পৌর শহরের ডিআইবি বটতলার সরদারপাড়া সড়কের বদরের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মুক্তার শহরের ডিআইবি বটতলা-সরদারপাড়া এলাকার মৃত আব্দুর রাশেদ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর পৌর শহরের ডিআইবি বটতলার সরদারপাড়া এলাকার পুকুরে স্থানীয়রা আজ বুধবার সকালে মুক্তার হোসেনের (৫৫) মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়।

তখন পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫