ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জাতির কাছে ক্ষমা চেয়ে জাপার শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

চাঁদপুরের মতলব দক্ষিণে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ করেছেন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণহারে পদত্যাগ করে নেতা-কর্মীরা।

প্রথমে গণহারে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন, পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতা-কর্মীরা।

পরে পদত্যাগের বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন। তিনি বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। যার কারণ মনে করি আমরাও অপরাধী। আমরা জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি। উপজেলায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি। এখান থেকে ৯০ ভাগ নেতা-কর্মী পদত্যাগ করেছে।

তিনি আরও বলেন, আমরা এই সরকারকে সমর্থন করি। যারা ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করি। ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সময়ে উপজেলা জাতীয় পার্টি কখনো গুম-খুন ও রাহাজানির সঙ্গে সম্পৃক্ত ছিল না। তবুও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করেছে। সেই বিবেক থেকে আমরা উপলব্ধি করছি আমরা অপরাধী। যার কারণে জাতির কাছে ক্ষমা চেয়ে আমরা পদত্যাগ করছি। আমরা যদি নতুন দলে যোগদান করি, তাহলে সবাই একযোগে একসঙ্গে দেশের স্বার্থে-দেশের উন্নয়নে নতুন দলে যোগদান করবো।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতির কাছে ক্ষমা চেয়ে জাপার শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

আপডেট সময় : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫