ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞাঁর নানা অপকর্মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বান্দরবান সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞার নানা অপকর্ম ও শিক্ষকদের হয়রানীর প্রতিবাদ ও অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মার্চ) সকালে বান্দরবান শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষকদের সাথে শিক্ষক, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, একাডেমিক সুপারভাইজার ও কমিটির সাথে দ্বন্ধ লাগানো ছিল তার প্রধান কাজ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনে নিজের পছন্দের মানুষকে নির্বাচিত করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি টাকা দাবী করেন এবং টাকা না দিলে নানা ভাবে হয়রানী করেন।

বক্তারা আরো বলেন, মোস্তাফিজুর রহমান ক্ষমতার অপব্যবহার করে জেলা শিক্ষা অফিসের রেষ্টরুমে স্বপরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতা বন্ধ করে রেখেছেন তিনি। তার অত্যাচারে অতিষ্ঠ শিক্ষক সমাজ। এভাবে চলতে থাকলে পিছিয়ে পড়া পাহাড়ী জনপদে শিক্ষা ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বান্দরবান সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞাকে দ্রুত অপসারণের দাবী জানান বান্দরবান জেলায় কর্মরত শিক্ষক-কর্মচারীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও রেইছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মার্মা, সাধারণ সম্পাদক হিতোষময় বড়–য়া, মো: ইমান আলী, সহসভাপতি তারেকুর রহমান, ডনবক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কুমার দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে মোস্তাফিজুর রহমান ভূঞার লামা উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা থাকাকালীন সময়ে বিভিন্ন অনিয়মের কারণে পত্র পত্রিকায় নিউজ হয়। কিন্তু তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী কোন ব্যবস্থা না নেয়ার কারণে দিনের পর দিন এ ধরনের অপকর্ম করে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বান্দরবানে শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞাঁর নানা অপকর্মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫