৫ই মে, গভীররাতে শাপলা চত্বরে এদেশের নিরস্ত্র ধর্মপ্রাণ মানুষ, বিশেষত কওমী ওলামায়ে কিরাম ও ছাত্রদের উপর চালানো হয় স্মরণকালের ভয়াবহ গণহত্যা । ২০১৮ সালে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কওমী অঙ্গনের ক্ষোভ প্রশমিত করতে রাজনৈতিক কৌশল হিসেবে `দাওরায়ে হাদিস` শ্রেণীকে মাস্টার্স সমমানের স্বীকৃতি দেয় । কিন্তু কথিত এই স্বীকৃতি ছিল প্রহসন ও নামেমাত্র । বিগত ৬ বছরে দেখা মিলেনি নূন্যতম কোনো কার্যকারিতা ও বাস্তবায়ন । বাস্তবিক অর্থে এই সনদকে জাতীয়ভাবে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি।
লাখো লাখো কওমী শিক্ষার্থী এই দেশেরই সন্তান । শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে রাষ্ট্রের সর্বক্ষেত্রে সমান অধিকার প্রাপ্য । আজ কওমী ওলামা-তলাবা ফ্যাসিস্ট প্রদত্ত এই প্রহসনমূলক স্বীকৃতি প্রত্যাখ্যান করে । স্বীকৃতি নামের এই প্রহসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় । বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কওমী ওলামায়ে কিরাম ও সর্বস্তরের শিক্ষার্থীদের দাবী : প্রদত্ত স্বীকৃতি পুনর্মূল্যায়ন সাপেক্ষে পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা হোক।
এই দাবী আদায়ের লক্ষ্যে সাধারণ কওমী শিক্ষার্থীবৃন্দ মানববন্ধনের ডাক দিয়েছে । দেশ ও জাতির স্বার্থে, নিজেদের কল্যাণে সকল স্তরের কওমী ছাত্র-শিক্ষক, ওলামায়ে কেরাম, তৌহিদী জনতাকে মানববন্ধনে অংশগ্রহণ করার আহ্বান হয়েছে ।
চেতনায়২৪ ডেস্ক : 




































