ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিস্তল ও ম্যাগজিন ভ‌র্তি গু‌লিসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

পি‌রোজপু‌র বি‌দেশি পিস্তল ও ম‌্যাগ‌জিন ভ‌র্তি গু‌লিসহ জেলা ছাত্রলী‌গের সা‌বেক সহ-সভাপ‌তি সোহাগ সিকদার‌কে গ্রেপ্তার ক‌রেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভো‌রে পি‌রোজপুর সদর থানাধীন নামাজপুর গ্রাম থে‌কে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহাগ সিকদার পি‌রোজপুর সদর থানা এলাকার কুমারখালীর শাহাদাৎ সিকদা‌রের ছে‌লে।

র‌্যাবের দেয়া এক বিজ্ঞাপ্তিতে জানানো হয়, জুলাই মাসে দেশব্যাপী শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রকার দেশি-বিদেশি অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলা, মারামারিসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে। এ সময় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে পিরোজপুর জেলা শহরের একাধিক স্থানে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে ছাত্র-জনতার ওপর চড়াও হতে দেখা যায়।

বিষয়টি র‌্যাবের নজরে আসলে সোহাগ‌কে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় নামাজপুর গ্রামে অভিযান চালিয়ে করে তা‌কে গ্রেপ্তার করা হয়। এ সময় সোহা‌গের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত সোহাগের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পিরোজপুর জেলার সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, গ্রেপ্তার সোহা‌গের বিরুদ্ধে পিরোজপুর জেলার বিভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অপরাধে ১৭টি মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

পিস্তল ও ম্যাগজিন ভ‌র্তি গু‌লিসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪