ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নারীসহ নিহত ৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

রাজশাহীতে ট্রাক ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (৩ মার্চ) সকালে জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি বাজার চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঢাকা মেইলকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর হক (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী রানি (৬৫) ও একই গ্রামের আদরী (৩৫)। ঘটনাস্থলেই এ তিনজনের মৃত্যু হয়।

তিনি বলেন, গোদাগাড়ী মহিষালবাড়ি থেকে এক অ্যাম্বুলেন্স রাজশাহী যাচ্ছিল। আর রাজশাহীর দিক থেকে এক ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছিল। এ সময় রাজাবাড়িতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও অ্যাম্বুলেন্সে থাকা দুই নারী নিহত হয়েছেন।

ওসি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আমরা জব্দ করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নারীসহ নিহত ৩

আপডেট সময় : ১১:২৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫