ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গাজীপুর সদর উপজেলায় ইয়াসিন রানা (২৩) নামে এক অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১ মার্চ) সকালে সদর উপজেলার সিংড়াতলী এলাকার গজারি বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইয়াসিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সুতারপাড়া এলাকার ওসমান গণির ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার মনাফের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বের হন ইয়াসিন। রাতে তিনি বাসায় না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শনিবার সকালে স্থানীয়রা গজারি বনের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

গাজীপুরে অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় : ০১:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫