ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রগুলিসহ ডাকাত আটক

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ০৫:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রগুলিসহ ভিকসান মিয়া (৩৪) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারী) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ভিকসান মিয়া নরসিংদি সদরের পাঁচধোনা এলাকার বাসিন্দা সোলাইমান মিয়ার ছেলে। বর্তমানে সে কক্সবাজার জেলার রামু উপজেলার পাঞ্জাখানা এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকার বাসিন্দা কবির হোসেনের তামাক ক্ষেত্রে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দলের সদস্যরা, এমন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ডেভিল হান্ট টিম ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও অভিযান চালিয়ে ভিকসান মিয়া নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড তাজা রাইফেলের গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাশরুরুল হক বলেন, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানার ডেভিল হান্ট টিম। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রগুলিসহ ডাকাত আটক

আপডেট সময় : ০৫:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫