ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপহরনের দুই দিন পর মুক্তিপণের মাধ্যমে ছাড়া পেল লামায় অপহৃত ২৫ রাবার শ্রমিক

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ০১:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

অপহরনের দুই দিন পর মুক্তিপণের মাধ্যমে ছাড়া পেল লামায় অপহৃত ২৫ রাবার শ্রমিক।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ঈদগড় জঙ্গল থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

ছাড়া পাওয়া শ্রমিকদের প্রচুর মারধর করা হয়েছে এ কারনে আহত অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে ৬টি রাবার বাগানের অপহৃত ২৫ শ্রমিককে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা।

তাদেরকে প্রচুর মারধর করার কারণে সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে শ্রমিকদের মুক্তি দিতে ১০ লাখ টাকা মুক্তি পণ দেয়া হয়েছে বলে জানায় রাবার বাগানের মালিকরা।

রাবার বাগানের মালিক মোঃ ফোরকান জানান, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কোন অগ্রগতি না দেখে মুক্তিপণের বিনিময়ে শ্রমিকদেরকে ছাড়িয়ে আনা হয়।

বাগানের ১২ জন শ্রমিককে মুক্ত করতে ৩ লাখ টাকা আর বাকী ৫ বাগানের ১৪ জনকে মুক্ত করতে ৭ লাখ টাকা সহ মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, জিম্মিদের বেশি মারধর করা হয়েছে।

উদ্ধারের পর তার বাগানের ১২ জনকে এখন কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাকীরা কক্সবাজার, রামু সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যংগার বিল এলাকার অধিবাসী মো: ফারুক (২৬), মোঃ আইয়ুব আলী (২৬), মোঃ ছিদ্দিক (৪০), মোঃ আব্দুল খালেক (২০), আবদুল মাজেদ (১৭)।

নাইক্ষ্যংছড়ি উপজেলার আলিখ্যং এলাকার অধিবাসী মনিরুল ইসলাম (৩০), মোবারক (২৫), মোঃ হারুন (৩০), রমিজ উদ্দিন (৩০), ছৈয়দ নুর (২৮), মোঃ কায়সার (৩৮), মোঃ মনির হোসেন (৩৫), মোঃ ইমরান (১৭)।

কক্সবাজার জেলার ইদগড় ইউনিয়নের মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), খায়রুল আমিন (৩০), আবু বক্কর (২৯), মোঃ আবদুর রাজ্জাক (৩৩) ও মুবিন (২৫)।

অপহৃত আরও ৬ জন শ্রমিকের নাম পাওয়া যায় নি।

এরা সকলে ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকায় অবস্থিত রাবার বাগান মালিক মোঃ ফোরকান আহমেদ (৪৮), নুর মোহাম্মদ (৩২), আহসান উল্লাহ (৩৫), মোঃ হুমায়ুন (৪৫), আজিজুল হক (৩৮) ও আবুল কালাম (২৮)।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, অপহৃত শ্রমিকদের ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এবং মালিক পক্ষ বিভিন্ন ভাবে যোগাযোগ করার কারনে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

মুক্তি পনের বিষয়ে কোন তথ্য আমাদের কাছে নেই।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারী লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকা থেকে অস্ত্রের মুখে ২৬ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

অপহরনের দুই দিন পর মুক্তিপণের মাধ্যমে ছাড়া পেল লামায় অপহৃত ২৫ রাবার শ্রমিক

আপডেট সময় : ০১:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫