ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে গলায় ফাঁস দিয়ে নারী কনষ্টেবলের আত্মহত্যা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৮৮ বার পড়া হয়েছে

বান্দরবানে গলায় ফাঁস গিয়ে রুম্পা দাশ (৩০) নামে এক নারী কনষ্টেবল আত্মহত্যা করেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) গভীর রাতে শহরের বনরূপা পাড়া এলাকায় ভাড়া বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন এবং পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনষ্টেবল সৌরভ দাশ ঢালী (৩২) এর স্ত্রী বলে জানা যায়।

রুম্পা দাশের বাড়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামীসহ দুই শিশু বাচ্চাকে নিয়ে শহরের বনরূপা পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন রুম্পা দম্পতি।

প্রতিদিনের ন্যায় রবিবার রাতের খাবার খেয়ে স্বামী সৌরভ দাশ সন্তানদের নিয়ে এক রুমে ও রুম্পা দাশ আলাদা রুমে ঘুমাতে যায়।

পরে তার দুই শিশু বাচ্চাসহ স্বামী ঘুমিয়ে পড়লে কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রুম্পা দাশ।

পরদিন সকালে স্বামী ঘুমতে উঠে ডাকাডাকি করলে দরজা না খুললে সন্দেহ হলে দরজা খুলে দেখে রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে জানতে পারেনি পুলিশ।

তবে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, গলায় ফাঁস দিয়ে রম্পা দাশ নামে নারী আত্মহত্যা করেছে।

সে বান্দরবান সদর থানায় কনষ্টেবল পদে কর্মরত ছিলেন।

তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে এখনো জানা যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

বান্দরবানে গলায় ফাঁস দিয়ে নারী কনষ্টেবলের আত্মহত্যা

আপডেট সময় : ১২:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫