বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে জেলা শহরের স্থানীয় রাজার মাঠে ১ম সেমি ফাইনাল খেলার উদ্বোধন করেন বান্দরবান জেলা যুব দলের সভাপতি জহির উদ্দীন চৌধুরী মাসুম। এসময় অন্যান্যদের মধ্যে যুবদল নেতা আবু সালেহ গোলাম সরওয়ার সোহাগ সাবেক ছাত্রদল নেতা সেলিম রেজা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমি ফাইনাল খেলায় অংশ নেয় জিটিএল স্পোটিং ক্লাব ও মুন স্টার স্পোটিং ক্লাব। খেলায় ১-০ গোলে মুন স্টারকে পরাজিত করে জিটিএল স্পোটিং ক্লাব। আগামীকাল ২য় সেমি ফাইনালে ফারুক টিম্বার ও তাজিংডং একাদশ পরস্পরের মোকাবেলায় মাঠে নামবে।
এদিকে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমি ফাইনাল খেলা দেখতে রাজার মাঠে শতশত দর্শকের সমাগম ঘটে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী স্থানীয় রাজার মাঠে শহিদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। এতে জেলার ১২ টি দল অংশগ্রহণ করে।
চেতনায়২৪ ডেস্ক : 




































