ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাল থেকে উন্মুক্ত দেবতাকুম পর্যটন কেন্দ্র

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ১ বছরের বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) থেকে বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র দেবতাকুম পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

১০ ফেব্রুয়ারী জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের সুবিধার্থে দেবতাকুম পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করা হয়েছে।

এখন থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা দেবতাকুমসহ আশপাশের পর্যটন কেন্দ্র ঘুরে বেড়াতে পারবে। পাশাপাশি আগত পর্যটকরা যাতে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

উল্লেখ্য এর আগে ২০২৩ সালের ১৬ ই ডিসেম্বর দেবতা খুম পর্যটন কেন্দ্র ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা ও থানচি উপজেলা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

কাল থেকে উন্মুক্ত দেবতাকুম পর্যটন কেন্দ্র

আপডেট সময় : ০৯:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫