ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ি গুঁড়িয়ে দিতে হামলা ও ভাঙচুর চালাচ্ছে ছাত্র-জনতা। দুপুরে সেখানে ভাঙচুর এবং আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পৌনে ১২টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে।

ওবায়দুল কাদেরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার জন্য একদল ছাত্র-জনতা বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢোকে। বিক্ষুব্ধ জনতার একাংশ দ্বিতল ভবনে ঢুকে ভেতরে থাকা কিছু আসবাবপত্র ছুড়ে নিচে ফেলে দেয়। পরে সেসবে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারা ভবনের ওপরেও আগুন দেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও তার বাড়িতে ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এ বিষয়ে নোয়াখালী বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আরিফ জানান, যারাই স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করবে, তাদেরই এই পরিণতি হবে। এখন সাধারণ শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

আপডেট সময় : ০৪:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫