বান্দরবানে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিবাদকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলা হল রুমে এই তারুণ্যের উৎসব উদযাপন করা হয়।
এসময় সদর উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরী।
সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সমাজসেবা বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠানে মুক্ত আলোচনা হয়। মুক্ত আলোচনায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও সাধারন শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, সমাজসেবা বিভাগ তৃণমুল পর্যায়ের মানুষের পাশে থেকে সমাজে অবদান রেখে আসছে। তারই ধারাবাহিকতায় তরুনদের উজ্জীবিত করার জন্য সমাজসেবার উদ্যোগে আজকের এই আয়োজন।
আশা করছি এ আয়োজনের মাধ্যমে তরুনরা নতুন বাংলাদেশ বির্নিমানে অবদান রাখবে।
এসময় তরুন সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
পরে প্রতিবন্ধীতা সনাক্তকরন, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ঋণ বিতরন এবং ক্রীড়া, সাংস্কৃতিক, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়।
সোহেল কান্তি নাথ 




































