বান্দরবানে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকালে বান্দরবানের স্থানীয় রাজারমাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফুটবল টূর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) আহবায়ক মো: জাবেদ রেজা।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র নেতা জসিম উদ্দিন তুষার, রিটল বিশ্বাস, টূর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাহাদাত হোসেন জনি, যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটি জানায়, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্নামেন্টে জেলার সাতটি উপজেলা থেকে ১২টি দল অংশ নিয়েছে। উদ্ধোধনী খেলায় ভিক্টোরিয়ার্স ভাইকিংস এবং মাইদং ত্রিপুরা একদাশ অংশ নেয়।
সোহেল কান্তি নাথ 




































