ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফ এর দুই সন্ত্রাসী আটক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ’র দুই সন্ত্রাসীকে আটক করেছে।

সোমবার (২৭ জানুয়ারী) জেলার রুমা উপজেলার ক্যাপ্লং পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ভানমুন লম বম (৪২) ও ফিলিপ খেয়াং (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর সূত্রে জানা যায়, রুমা উপজেলার ক্যাপ্লং পাড়া এলাকায় কেএনএফ এর সদস্যরা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা ক্যাপ্লং পাড়া এলাকায় কেএনএফ এর একটি গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কেএনএফ এর দুই সদস্যকে আটক করে। আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের উপর সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপরও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশ্রহণ করে আসছিল বলে জানা যায়।

উল্লেখ্য যে, বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ এ অভিযান পরিচালনা করে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফ এর দুই সন্ত্রাসী আটক

আপডেট সময় : ০৯:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫