ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আদালত ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ বিচারকের অপসারণের দাবিতে আদালত ঘেরাও করে বিক্ষোভ করছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার দুপুর সোয়া ২টা থেকে তারা এই কর্মসূচি শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছে।

বিক্ষোভকারীরা জানান, পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল ও বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনা এখনো আওয়ামী লীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছেন।

আগস্ট বিপ্লবের পরেও তারা ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে আসছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় সমন্বয়কদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তারা।

ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে আদালতের কয়েকটি গ্লাস ভেঙে গেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আদালত ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫