ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এক মাস পর ২ বন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

এক মাস পর ময়মনসিংহের হালুয়াঘাটের কড়ইতলী ও গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। 

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে দুই বন্দর দিয়ে ১৮ ট্রাকে ২১৬ টন কয়লা প্রবেশ করে।

গত বছরের ২২ ডিসেম্বর ৯০ ট্রাকে এক হাজার ৮০ টন কয়লা প্রবেশের পর হঠাৎ রফতানি বন্ধ রাখে ভারতীয়রা।

বকড়ইতলী-গোবরাকুড়া আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, ভারতীয় ব্যবসায়ীরা ‘বড়দিন’ ও নতুন বছরে কয়েক দিন ছুটির কথা বলে আমাদের কয়লা দেওয়া বন্ধ করে দেয়। আমরা নিয়মিত যোগাযোগ করেও কয়লা পাইনি। সম্প্রতি তারা বলেছেন শনিবার থেকে নিয়মিত কয়লা রফতানি করবেন। সে অনুযায়ী আজকে ১৮ ট্রাকে ২১৬ টন কয়লা পেয়েছি।

অশোক সরকার অপু আরও বলেন, স্থলবন্দরে কয়লার সংকট থাকলে শ্রমিকদের অলস সময় কাটাতে হয়। পুরাতন কয়লা থাকলে ক্রেতারা নিতে চায় না। নতুন আমদানি করা কয়লা না পেলে ক্রেতা আসেন না। ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হন।

তিনি বলেন, ভারত থেকে প্রতিদিন ৫০ ট্রাকে ৬০০ টন কয়লা রফতানি করার কথা। সপ্তাহে চার দিন কয়লা এলে অন্তত ১৬ হাজার ৮০০ টন কয়লা আমদানি হতো। এতে স্থলবন্দরে ব্যবসা জমজমাট হতো।

কড়ইতলী-গোবরাকুড়া বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ বলেন, ১৮টি ট্রাকে কয়লা আসার মাধ্যমে আমদানি-রফতানি আবারও শুরু হয়েছে। আমরাও চাই ভারতীয়রা নিয়মিত কয়লা রফতানি করুক।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এক মাস পর ২ বন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু

আপডেট সময় : ০২:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫