ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সীমান্তে আটক মা-ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক হওয়া মা ও ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত দিয়েছে বিএসএফ।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় সীমান্তের জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়।

পরে মা ও ছেলেকে রাত ৮টায় পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ্দ করে বিজিবি।

চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনিরউদ্দীন জানান, শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের ৩৩৩ এর ২ এস পিলার এলাকা দিয়ে পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা (৪৪) এবং তার ছেলে আকাশ রায় (২২) অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়। বিষয়টি জানার পর আটক মা ও ছেলেকে ফেরত চায় বিজিবি। পরে বিকেলে চান্দেরহাট বিজিবি এবং ভারতের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর বিএসএফ আটক মা ও ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেন।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনিরউদ্দীন এবং বিএসএফের পক্ষে ইন্সপেক্টর শরৎ চক্রবর্তী।

অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বিজিবির পক্ষ থেকে মা ও ছেলের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ঠাকুরগাঁও সীমান্তে আটক মা-ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট সময় : ০১:৫৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫