ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বাড়ল ৬ সংস্কার কমিশনের মেয়াদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার প্রথম দফায় যে ছয়টি কমিশন গঠন করে দিয়েছিল সেগুলোর মেয়াদ আরেক দফা বাড়িয়েছে সরকার।

সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করে সংস্কার কমিশনগুলোর মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

সংস্কার কমিশনগুলো হলো- নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হলে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। শুরুতেই সরকার বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের সিদ্ধান্ত নেয়। আর সে লক্ষ্যে সংস্কার প্রস্তাব তৈরির জন্য মোট ১১টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে ৩ অক্টোবর প্রথম দফায় ছয়টি কমিশন গঠন করা হয়।

কমিশনগুলোর প্রতিবেদন দাখিলের জন্য প্রথমে ৯০ দিন সময় দেওয়া হয়েছিল। সেই হিসেবে সংবিধান সংস্কার কমিশন ছাড়া সব কমিশনের মেয়াদ ২ জানুয়ারি শেষ হয়। সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ শেষ হয় ৪ জানুয়ারি। এরপর ২ জানুয়ারি দেওয়া প্রজ্ঞাপনে বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি এবং বাকি পাঁচ কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

এবার আরেক দফা বাড়ানো হলো সংস্কার কমিশনগুলোর মেয়াদ। ইতোমধ্যে চারটি কমিশন তাদের প্রাথমিক সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ফের বাড়ল ৬ সংস্কার কমিশনের মেয়াদ

আপডেট সময় : ০৯:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫