ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ইয়ুথ অ্যালায়েন্স এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বান্দরবানের পাহাড়ী দূর্গম এলাকায় শীতার্থ বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উষ্ণতার ডাক দিয়ে, পাহাড়ের মানুষের পাশে ১৭ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার বিকালে এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ইয়ুথ অ্যালায়েন্স এর উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় বান্দরবান সদর উপজেলার রাংঙ্গা পাড়া, নতুন রমজু পাড়া, রুইফ পাড়া, কিলাই পাড়া ও সীতা পাহাড় পাড়া এলাকার শতাধিক গরীব, অসহায় পরিবারের মাঝে কম্বল, টুপি, মোজা, সোয়েটার, জ্যাকেটসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

এসময় তারা বলেন, আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে পাহাড়ের অসহায় মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই উদ্যোগ। এই উদ্যোগের লক্ষ্য ছিল দুর্গম অঞ্চলের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে উষ্ণতার বার্তা পৌঁছে দেওয়া। সংগঠনের সদস্যরা আরো বলেন, গত ১৮ জানুয়ারী রুমা উপজেলার ৫টি দূর্গম পাড়ার ১৩৫টি পরিবারের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেছি আমরা। ইয়ুথ অ্যালায়েন্স ১৭ শুধুমাত্র মানবিক সহায়তায় থেমে থাকবে না।

এছাড়াও ভবিষ্যতে বান্দরবানের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার পরিকল্পনা নিয়েছি। শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা, এবং দুর্গম অঞ্চলে জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী কার্যক্রম গ্রহণের মাধ্যমে সংগঠনটি পার্বত্য অঞ্চলের উন্নয়নমূলক কাজেও অংশগ্রহণ করবে বলে জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বান্দরবানে ইয়ুথ অ্যালায়েন্স এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৭:০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫