ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের মানহানী ও কলেজের ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বান্দরবানে তথাকথিত শিক্ষক দাবিদার চরিত্রহীন আমানউল্লাহ কর্তৃক এইচএসসির নির্বাচনী পরীক্ষা বানচাল, কলেজে ভাংচুর, শিক্ষকদের মানহানী ও কলেজের ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারী) সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বহিরাগত আমানউল্লাহ নামে এক শিক্ষক তার কোচিং সেন্টারের শিক্ষার্থীদের নিয়ে এইচএসসির নির্বাচনী পরীক্ষা বানচাল, কলেজে ভাংচুর, শিক্ষকদের মানহানী ও কলেজের ভাবমূর্তি নষ্ট করেছে। যা বান্দরবান সরকারি কলেজের দীর্ঘদিনের যে সুনাম রয়েছে সেটি ক্ষুন্ন করেছে। এসময় শিক্ষার্থীরা বহিরাগত আমানউল্লাহকে বান্দরবান সরকারি কলেজে অবাঞ্চিত ঘোষণাসহ, ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।

পরে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরীর কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে চার দফা দাবী পেশ করেন।

এদিকে অধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও তথাকথিত শিক্ষক আমানউল্লাহ বান্দরবান কলেজের নিয়োগপ্রাপ্ত কেউ না বলে জানান বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেজর নুরুল আবছার চৌধুরী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

শিক্ষকদের মানহানী ও কলেজের ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট সময় : ০৭:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫