ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে মোটর সাইকেল দূর্ঘটনায় তিন আরোহী নিহত

বান্দরবানের আলীকদমে মোটর সাইকেল দূর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো: বেলাল (৩০), মো: মিনহাজ (১৮) ও ছৈয়দ আমির (৪৫)। তারা সকলেই আলীকদমের বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে একটি ভাড়ায় চালিয়ে মোটর সাইকেল দুই যাত্রী নিয়ে লামা থেকে আলীকদমের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি টিএস ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় তিন আরোহী। পরে স্থানীয়দের মাধ্যমে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে আলীকদম থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আলীকদম থানার ডিউটি অফিসার এএসআই রনেশ বড় য়া বলেন, আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় তিন আরোহী নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

বান্দরবানে মোটর সাইকেল দূর্ঘটনায় তিন আরোহী নিহত

আপডেট সময় : ০২:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫