ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুবককে তুলে নিয়ে চাঁদা আদায়, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

রাণীনগরে চাঁদার দাবিতে আলমগীর হোসেন নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর ও দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে তাদের বিরুদ্ধে অপহরণ, চাঁদা দাবি আদায় আইনে এ মামলা করে ভুক্তভোগী।

মামলায় উপজেলার একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনকে প্রধান আসামি করে ৫ জন এজাহার নামীয় এবং ৪ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ইমরানের নেতৃত্বে চকারপুকুর বিষঘরিয়া গ্রামের আলমগীর হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে করজগ্রাম-মাধাইমুড়ি শ্বশানঘাটে তাকে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়। পরে টাকার মধ্যে দুই লাখ টাকা দেওয়ার পর আলমগীরকে ফেরত পেয়েছে তার পরিবার।

আলমগীর হোসেন আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীরের বাবা মোজাহার বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় ইমরানসহ কয়েকজনের নাম উল্লেখ করে রাণীনগর থানায় অভিযোগ করলে শনিবার রাতে থানায় মামলা হয়েছে।

ওসি তারিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

যুবককে তুলে নিয়ে চাঁদা আদায়, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫