ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ফরিদপুরে সড়কে ঝরল চার প্রাণ, আহত ৩০

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা ও মধুখালীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। রোববার সকালে ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

রোববার সকাল ৮টার দিকে নগরকান্দার ঢাকা-বরিশাল মহাসড়কের বাসাগাড়ী নামক স্থানে বাস-ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মধুখালীর সাজ্জাদ খাঁ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী আলিফ মিম নামের একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশসহ স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। নিহত দুইজনের লাশ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

অপরদিকে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বোয়ালিয়া নামক স্থানে দ্রুতগামী মুক্তা পরিবহণের একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এর পরপরই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের লাশ মর্গে পাঠিয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে গত ১১ জানুয়ারি ফরিদপুরের গেরদায় ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে মারাত্মকভাবে আহত চা দোকানি জিন্নাহ শেখ মারা গেছে। ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরে সড়কে ঝরল চার প্রাণ, আহত ৩০

আপডেট সময় : ০৬:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫