ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩০

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাশাগাড়ি নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরো ৩০ জন যাত্রী।

রবিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নগরকান্দার বাসাবাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত আহত হন ও আহত হয় আরো ৩০ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভেতর অন্য কোনো যাত্রী রয়েছে কি না সেগুলো তল্লাশি শেষে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়।

তিনি বলেন, ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে।

এদিকে সড়ক দুর্ঘটনার কারণে দুই পাশের সড়কে যানজট সৃষ্টি হলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী এ তথ্য নিশ্চিত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩০

আপডেট সময় : ১২:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫