ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের আলীকদমে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গাকে আটক

বান্দরবানের আলীকদমে ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবির আলীকদম ব্যাটালিয়ন। শনিবার (১১ জানুয়ারী) ভোর রাতে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে নারী শিশু বৃদ্ধ যুবক যুবতীসহ সব বয়সী মানুষ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাংলাদেশী কয়েকজনের সহায়তায় মিয়ানমার থেকে পালিয়ে বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার নয়া পাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। এসময় অবৈধ অনুপ্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবির সদস্যরা। শনিবার ভোর ৪ টার দিকে একটি ট্রাক প্রাইভেট কার ও কয়েকটি মটর সাইকেলে করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করে আলীকদম বিজিবির ৫৭ ব্যাটালিয়ন। এসময় তাদেরকে সহযোগিতার জন্য ৫ জন আসামীকেও আটক করে বিজিবি। তাদের বিরুদ্ধে আলীকদম থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং রোহিঙ্গাদের পুশব্যাক করে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দীন বলেন, মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আটক করার খবর পেয়েছি। তবে থানায় এখনও মামলা দায়ের হয়নি। মামলা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, মিয়ানমারে বিদ্রোহীদের সাথে সে দেশের সরকারের চলমান বিবাদের জেরে সীমান্তের রোহিঙ্গারা আশ্রয় নেয়ার জন্য পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে বহুদিন ধরে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

বান্দরবানের আলীকদমে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গাকে আটক

আপডেট সময় : ০২:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫