ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

২৮ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশের বই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

কলকাতা

দীর্ঘ ২৮ বছর পর কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশের কোনো স্টল।ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায়নি বাংলাদেশের নাম। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

১৯৯৬ সাল থেকে বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে কলকাতা শহরের বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছিল বাংলাদেশ। আর ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ওই বইমেলায় যোগ দিয়েছিলেন। সেই বছর বাংলাদেশ ছিল কলকাতার ওই বইমেলার থিম কান্ট্রি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এই বইমেলার শিডিউল প্রকাশ করা হয়।গত ২৮ বছরের মধ্যে প্রথমবারের মতো কলকাতা আন্তর্জাতিক বইমেলার শিডিউলে অংশগ্রহণকারী দেশ হিসাবে বাংলাদেশের উল্লেখ পাওয়া যায়নি।

বইমেলায় এবারের ‘থিম কান্ট্রি’ জার্মানি। এখন পর্যন্ত বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, পেরু, ইতালি, আর্জেন্টিনা ও কলম্বিয়ার নাম রয়েছে বলে প্রকাশিত তালিকায় দেখা গেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশের বই

আপডেট সময় : ০৯:৩৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪