ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শীতের রাতে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

শীতের রাত

শীতের রাতে

শীতের রাতে পিঠা খেয়ে-

ফিরছিল অনীক অঞ্জন সুমিত;

একমনে গাইছিল গান সমীর আর অমিত!

পথের ধারে ঝোপের মাঝে ডাকলো যেন কেউ,

আবছায়ায় মনে হলো মেয়েটির রং কালো;

গঠন-গড়ন শ্যামলা তবে তার মুখটি বেশ ভালো!

শীতের রাতে মুখটি দেখাচ্ছে সকরুণ-মলিন,

অবাঞ্চিত সৌন্দর্য বর্ধনের সর্বোচ্চ প্রচেষ্টা;

ওসব কি আর চোখে পড়ে-যার আছে যৌনতেষ্টা!

সম্বল সেই মেয়েটির শুধুই শরীর,

কম্বল পায়না যে কোনোদিনও তার গায়ে;

হাঁটতে গিয়ে ওঠে না ধাপ পরা যেন শেকল পায়ে!

রাস্তার কোনে ঝোপের আড়ালে,

সন্ধ্যা থেকেই দেয় সে কত উঁকিঝুঁকি;

স্বপ্ন আর শখ নিয়ে তার নেই কোনো আঁকাবুকি!

শীতের রাতে পিঠা খেয়ে গীত বন্দনা গেয়ে-

ফিরছে অঞ্জন সুজন সুমিত;

গাইছিল গান তখন সমীর অনিক কবির অমিত!

পথপাশের মেয়েটি স্বল্পবসনা সম্বল শুধুই শরীর,

কম্বল সে কোনোদিনও পায়নি গায়ে;

হাঁটতে গিয়ে ওঠে না তার ধাপ, পরা যেন শেকল পায়ে!

আমার মনে হলো হয়তো দেখেছি কোথাও,

কোনো এক দুপুরে বাবলা গাছের ছায়ায়;

শূন্য চাহনির দৃষ্টি যেন ডাকছে এক অদ্ভুত মায়ায়!

শীতের রাতে ৩০০ ফিটে পিঠা-পুলি খেয়ে-

ফিরছিলাম আমি- অনীক- অঞ্জন-সুজন- সুমিত;

একমনে গাইছিল গান সমীর-অমিত আর রণজিৎ!

রাস্তার কোনে-ঝোপের আড়ালে-

মেয়েটি দিচ্ছে শুধুই উঁকিঝুঁকি;

স্বপ্ন আর শখ নিয়ে তার নেই কোনো আঁকাবুকি!

সম্বল সেই মেয়েটির শুধুই শরীর,

কম্বল যে পায়না কোনোদিনও গায়ে;

হাঁটতে গিয়ে ওঠে না ধাপ পরা যেন শেকল পায়ে!

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শীতের রাতে

আপডেট সময় : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

শীতের রাতে

শীতের রাতে পিঠা খেয়ে-

ফিরছিল অনীক অঞ্জন সুমিত;

একমনে গাইছিল গান সমীর আর অমিত!

পথের ধারে ঝোপের মাঝে ডাকলো যেন কেউ,

আবছায়ায় মনে হলো মেয়েটির রং কালো;

গঠন-গড়ন শ্যামলা তবে তার মুখটি বেশ ভালো!

শীতের রাতে মুখটি দেখাচ্ছে সকরুণ-মলিন,

অবাঞ্চিত সৌন্দর্য বর্ধনের সর্বোচ্চ প্রচেষ্টা;

ওসব কি আর চোখে পড়ে-যার আছে যৌনতেষ্টা!

সম্বল সেই মেয়েটির শুধুই শরীর,

কম্বল পায়না যে কোনোদিনও তার গায়ে;

হাঁটতে গিয়ে ওঠে না ধাপ পরা যেন শেকল পায়ে!

রাস্তার কোনে ঝোপের আড়ালে,

সন্ধ্যা থেকেই দেয় সে কত উঁকিঝুঁকি;

স্বপ্ন আর শখ নিয়ে তার নেই কোনো আঁকাবুকি!

শীতের রাতে পিঠা খেয়ে গীত বন্দনা গেয়ে-

ফিরছে অঞ্জন সুজন সুমিত;

গাইছিল গান তখন সমীর অনিক কবির অমিত!

পথপাশের মেয়েটি স্বল্পবসনা সম্বল শুধুই শরীর,

কম্বল সে কোনোদিনও পায়নি গায়ে;

হাঁটতে গিয়ে ওঠে না তার ধাপ, পরা যেন শেকল পায়ে!

আমার মনে হলো হয়তো দেখেছি কোথাও,

কোনো এক দুপুরে বাবলা গাছের ছায়ায়;

শূন্য চাহনির দৃষ্টি যেন ডাকছে এক অদ্ভুত মায়ায়!

শীতের রাতে ৩০০ ফিটে পিঠা-পুলি খেয়ে-

ফিরছিলাম আমি- অনীক- অঞ্জন-সুজন- সুমিত;

একমনে গাইছিল গান সমীর-অমিত আর রণজিৎ!

রাস্তার কোনে-ঝোপের আড়ালে-

মেয়েটি দিচ্ছে শুধুই উঁকিঝুঁকি;

স্বপ্ন আর শখ নিয়ে তার নেই কোনো আঁকাবুকি!

সম্বল সেই মেয়েটির শুধুই শরীর,

কম্বল যে পায়না কোনোদিনও গায়ে;

হাঁটতে গিয়ে ওঠে না ধাপ পরা যেন শেকল পায়ে!