ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিষ্ঠার ১৬ বছর পর প্রথমবার নতুন সদস্য গ্রহণ করলেন কমলনগর প্রেস ক্লাব

প্রতিষ্ঠার ১৬ বছর পর নতুন’ সদস্যদের বরণ করলো কমলনগর প্রেসক্লাব। এ উপলক্ষ্যে সোমবার (১৮ নভেম্বর) রাতে লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে কমলনগর প্রেসক্লাব। প্রেসক্লাব কার্যালয়ে নবাগত ২১ জন সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলো প্রেসক্লাবের কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক ভাষা সৈনিক সানা উল্লাহ নূরী, সাংবাদিক আবদুর রাজ্জাক চৌধুরী এবং সাংবাদিক জহির উদ্দিন বাবর স্মরণে শোক প্রস্তাব গৃহিত হয়।
প্রেসক্লাব সহ সভাপতি সানা উল্লাহ সানুর সঞ্চালনায়  দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সাজ্জাদুর রহমান, ক্লাবের উপদেষ্টা ও ইনকিলাব প্রতিনিধি কাজী মোহাম্মদ ইউনুছ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ ফয়েজ, সহসভাপতি ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি এ আই তারেক প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক আমজাদ হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম, প্রচার সম্পাদক মোঃ নুর নবী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিন এবং মোঃ মোশারেফ হোসেন কিরণ, সদস্য এ্যাডভোকেট ফখরুল ইসলাম, আব্দুর রহমান বিশ্বাস, এমরান হোসেন মুরাদ, আবদুল হান্নান, মোহাম্মদ ইবরাহীম, ইবরাহীম সুলতান, সিরাজুল ইসলাম, নুর হোসেন, জায়েদ হোসেন, আহমদ শরীফ।

সভাপতি ইউছুপ আলী মিঠু বলেন, আজকের পর থেকে কমলনগরে ভিন্ন ভিন্ন ধারায় বিভক্ত আর কোন প্রেসক্লাব অবশিষ্ট নেই। দীর্ঘ দিন প্রেসক্লাবের এক অংশের সভাপতি ছিলাম আমি। অন্য অংশে ছিলেন, আমাদের বন্ধু ও সহকর্মী মোঃ ফয়েজ এবং এআই তারেকসহ অন্যন্যরা। কিন্ত আজ থেকে আমরা এক ও অভিন্ন,একীভূত প্রেসক্লাব সংগঠনের মাধ্যমে পুনর্গঠিত হলো কমলনগর প্রেসক্লাব।

সহ সভাপতি এ আই তারেক বলেন, আমরা এখন সবাই অঙ্গীকারাবদ্ধ হয়েছি আগামীতে কমলনগরের উন্নয়নে আমরা সবাই এক হয়ে কাজ করবো। আগে আমরা বিভক্ত ছিলাম। কিন্ত আজ থেকে আমরা সবাই এক অভিন্ন শক্তিশালী পেশাজীবি সংগঠন হিসেবে নব দিগন্তের সূচনা করেছি।

সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ বলেন, আমাদের কাজ কমলনগরের উন্নয়নসহ বিভিন্ন অপরাধ, শিক্ষা, স্বাস্থ্য, জনপ্রতিনিধি,সেবামূলক স্টেক হোল্ডার,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের নানাবিধ অনিয়ম, যোগ্যতা ভিত্তিক অপরাধ আছে সে আলোকে সংশোধন, সমাধানে জাতির সামনে সত্য উম্মোচন করার ব্যবস্থা নেয়া হবে। এ জন্য আমরা কমলনগরবাসীর সহযোগিতা চাই। আমরা আশা করি আমরা লক্ষ্যে এগিয়ে যাবো।

এ সময় নবাগত সদস্যগণ তাদের ভিন্ন ভিন্ন অনুভূতি ও পরামর্শ দিয়ে আলোচনায় অংশ নেন। এবং নতুনদের আগমনে মিষ্টি বিতরণ করা হয়।

প্রেস ক্লাব সূত্রে জানা যায়, ২০০৮ সালে কমলনগর প্রেসক্লাব প্রতিষ্ঠার পর আর কখনো প্রেসক্লাবে সদস্য গ্রহন করা হয়নি। অবশেষে প্রতিষ্ঠার প্রায় ১৭ বছরো কমলনগর প্রেসক্লাবের সদস্য নেয়া হয়েছে। সদস্য ভর্তির নোটিশ ও বিজ্ঞাপন প্রচারের পর ৩০ জন সাংবাদিক প্রেসক্লাবের সদস্য পদ চেয়ে আবেদন করেন। যাচাই বাছাই শেষে ২১জন সাংবাদিককে কমলনগর প্রেসক্লাবের সদস্য পদ প্রদান করা হয়েছে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

প্রতিষ্ঠার ১৬ বছর পর প্রথমবার নতুন সদস্য গ্রহণ করলেন কমলনগর প্রেস ক্লাব

আপডেট সময় : ০৪:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪