ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরো ১৯ কোটি ডিম আমদানির অনুমোদন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

বাজারে ডিমের চাহিদা ও দাম নিয়ন্ত্রণে রাখতে ১৯ কোটি ৩০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। দেশের ৪৩টি প্রতিষ্ঠানকে এ অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয় গতকাল সোমবার এই ডিম আমদানির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে চিঠি দিয়েছে।

দ্রুত এ বিষয়ে আদেশ জারি হবে।

এর আগে গত অক্টোবর মাসে দুই দফায় ১৯ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অনুমতি বলবৎ থাকবে। দেশে প্রতিদিন প্রায় পাঁচ কোটি ডিমের চাহিদা রয়েছে বলে মনে করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

আরো ১৯ কোটি ডিম আমদানির অনুমোদন

আপডেট সময় : ০১:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪